ARK Foundation একটি জাতীয় পর্যায়ের হাউজহোল্ড সার্ভের জন্য নিম্নোক্ত উপজেলাগুলো থেকে Data Collector প্রয়োজন।
বর্তমানে যেসব উপজেলায় নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে -
বাড্ডা, সাভার, কদমতলী, কেরানীগঞ্জ, ধামরাই, ফরিদপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া, টঙ্গী পূর্ব, কালীগঞ্জ, কোটালীপাড়া, মুকসুদপুর, ভৈরব, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, মাদারীপুর সদর, ঘিওর, নারায়ণগঞ্জ সদর, রূপগঞ্জ, রায়পুরা, মির্জাপুর, বালিয়াকান্দি, গোয়ালন্দ, শরীয়তপুর সদর, রুদ্রকর, টাঙ্গাইল সদর, ওয়ার্ড নং ০৮, মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ী
জরিপের জন্য উপজেলাগুলোতে নির্ধারিত এলাকা:
* ঢাকা: বাড্ডা, সাভার, কদমতলী, কেরানীগঞ্জ (বাস্তা ইউনিয়ন - ধীতপুর গ্রাম; শুভাঢ্যা ইউনিয়ন - খেজুরবাগ গ্রাম), ধামরাই (যাদবপুর ইউনিয়ন - গোমগ্রাম গ্রাম; সুতিপাড়া ইউনিয়ন - কিশোরীনগর গ্রাম)
* ফরিদপুর: ফরিদপুর সদর (করিমপুর ও গুহলক্ষ্মীপুর মৌজা)
* গাজীপুর: শ্রীপুর, কাপাসিয়া, টঙ্গী পূর্ব, কালীগঞ্জ
* গোপালগঞ্জ: কোটালীপাড়া, মুকসুদপুর
* কিশোরগঞ্জ: ভৈরব, কিশোরগঞ্জ সদর, হোসেনপুর
* মাদারীপুর: মাদারীপুর সদর (ঘটমাঝি ইউনিয়ন - কুকরাইল গ্রাম; ওয়ার্ড নং ০৫ - পানিছত্র গ্রাম)
* মানিকগঞ্জ: ঘিওর (কালিয়া ও ঘিওর মৌজা)
* নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর (ফতুল্লা মৌজা), রূপগঞ্জ (রূপগঞ্জ ইউনিয়ন - বারিয়াছনি ও মুড়াপাড়া গ্রাম)
* নরসিংদী: রায়পুরা (ওয়ার্ড নং ০৬ - পূর্ব শ্রীরামপুর গ্রাম), মির্জাপুর (মামুদাবাদ মৌজা)
* রাজবাড়ী: বালিয়াকান্দি (সর্প বেতাঙ্গা মৌজা), গোয়ালন্দ (কেউটিল মৌজা - অংশ)
* শরীয়তপুর: শরীয়তপুর সদর (মাহমুদপুর ইউনিয়ন - হিন্দুপাড়া গ্রাম; রুদ্রকর ইউনিয়ন - চন্দনকর গ্রাম)
* টাঙ্গাইল: টাঙ্গাইল সদর (কাকুয়া ইউনিয়ন - কালী কেউটিল গ্রাম; ওয়ার্ড নং ০৮ - আলোয়া ভবানী মৌজা, অংশ)
* মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর (ওয়ার্ড নং ০৬ - রুহিতপুর গ্রাম), টঙ্গীবাড়ী (খিলপাড়া মৌজা)
সম্ভাব্য ফিল্ডওয়ার্ক: প্রায় ৮–১০ দিন
মূল দায়িত্ব
* নির্ধারিত এলাকায় গিয়ে কমপক্ষে ১০০–১২০টি হাউজহোল্ডের তালিকা (Household Listing) প্রস্তুত করা
* তালিকাভুক্ত হাউজহোল্ড থেকে গবেষণার নিয়ম অনুযায়ী নির্বাচিত ২৪টি হাউজহোল্ডে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য সংগ্রহ করা
* নির্ধারিত পদ্ধতি ও গবেষণার নৈতিক নীতিমালা অনুসরণ করে তথ্যের গুণগত মান নিশ্চিত করা
* মোবাইলভিত্তিক ডাটা কালেকশন প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য জমা দেওয়া
আবেদনের যোগ্যতা:
* বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত অথবা ন্যূনতম স্নাতক/সমমান সম্পন্ন
* নিজস্ব Android স্মার্টফোন/ট্যাবলেট থাকতে হবে
* মানুষের সঙ্গে যোগাযোগ ও সরাসরি সাক্ষাৎকার গ্রহণে স্বাচ্ছন্দ্য থাকতে হবে
* গবেষণার নৈতিকতা ও তথ্যের গুণগত মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে
অগ্রাধিকার দেওয়া হবে যদি—
* হাউজহোল্ড সার্ভে/ফিল্ড ডাটা কালেকশনের পূর্ব অভিজ্ঞতা থাকে
* সরাসরি (face-to-face) সাক্ষাৎকার গ্রহণের অভিজ্ঞতা থাকে
* KoBoCollect, REDCap, ODK বা SurveyCTO ব্যবহারের অভিজ্ঞতা থাকে
সম্মানী: ৮,০০০ টাকা
নির্বাচন ও প্রস্তুতি প্রক্রিয়া:
প্রাথমিকভাবে বাছাইকৃত (shortlisted) প্রার্থীদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হবে। এরপর তাদের ট্রেনিং ম্যাটেরিয়াল দেওয়া হবে এবং একটি অনলাইন মূল্যায়নে (Online Assessment) অংশ নিতে হবে। মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের ঢাকায় ARK Foundation-এর অফিসে এক দিনের সরাসরি ট্রেনিংয়ে অংশগ্রহণের পর ফিল্ডওয়ার্কের জন্য পাঠানো হবে।
গুরুত্বপূর্ণ
* আবেদন করার আগে উপরের তালিকায় আপনার বর্তমান বসবাসের উপজেলা আছে কি না নিশ্চিত করুন।
* পূর্বে এই গবেষণার Data Collector পদের জন্য আবেদন করে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
* ঢাকায় এক দিনের সরাসরি ট্রেনিংয়ে অংশগ্রহণের সক্ষমতা থাকতে হবে।
