আমরা জানি যে যক্ষ্ণা একটি সংক্রামক ব্যাধি অর্থ্যাৎ এটি একজন থেকে আরেকজনে খুব সহজে ছড়ায়। যদিও এটি চিকিৎসায় ভালো হয়, তবুও সারা বিশ্বে যক্ষা এখনো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। যক্ষায় আক্রান্ত হয়ে এখনো অনেক মানুষ মৃত্যুবরণ করে। তার উপর, একজন যক্ষা রোগী যদি তামাক গ্রহণ করে তাহলে তার মৃত্যু ঝুঁকি আরো বেড়ে যায়। তাই, যক্ষা রোগীদের তামাক ছাড়তে উৎসাহ প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গবেষণা বলে যে, একজন স্বাস্থ্য সেবাদাতার কাছ থেকে পাওয়া পরামর্শ তামাক ছেড়ে দেয়ার প্রচেষ্টায় অন্যতম ভূমিকা রাখে। প্রশ্ন হচ্ছে, একজন রোগিকে কীভাবে কম সময়ে কার্যকরভাবে তামাক ছাড়ার ব্যাপারে পরামর্শ দেয়া যায় এবং উৎসাহিত করা যায়। এই ভিডিওটি আপনাকে দেখাবে যে কীভাবে আপনি রোগিদের তামাক ছাড়ার জন্য প্রশ্ন করতে পারেন এবং পরামর্শ ও সহায়তা দিতে পারেন।
We know that TB is a communicable disease. Although curable, TB is still a major global health problem and is a leading cause of preventable death. In addition, a TB patient’s risk of death is substantially greater if they use tobacco. So it is very important that we encourage TB patients to quit tobacco use. The evidence is that advice from a health worker can be one of the most important triggers for a tobacco quit attempt. The big question is how to give advice and help someone to quit effectively without taking up too much time or causing awkwardness. We have developed this short video to explain how to give advice and help someone to quit in everyday practice.



